ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চবিতে প্রথম বারের মতো হলো জাতীয় ছায়া আইন সভা


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ১:৪৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো শুরু হয়েছে ছায়া আইনসভা প্রতিযোগিতা। দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) ও লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি) যৌথভাবে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (২৩ই মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অধ্যাপক এ বি এম আবু নোমান, সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম। এছাড়া চট্টগ্রাম জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম শান্তু উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, এই কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ, যা আমাদের ভবিষ্যৎ আইন প্রণেতাদের গড়ে তুলতে সহায়তা করবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, আইন শুধু আদালতের জন্য নয়, প্রত্যেক নাগরিকের উচিত আইন ও দেশের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা জানা। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি এই সত্যের অনুস্মারক যে, যুবসমাজই দেশের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতার ঘনিষ্ঠ পর্যবেক্ষক এবং তারাই পারে জাতির প্রকৃত চাহিদা অনুযায়ী আইন গঠন করতে।
আয়োজনের আহ্বায়ক রাব্বী তৌহিদ বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি চমৎকার উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি যে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য