সাউথইস্ট ইউনিভার্সিটিতে পাবলিক ফাইন্যান্স ক্যারিয়ার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটির বিজনেস স্কুল ২৪ মে ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের শহীদ ইমতিয়াজ হলে "নেভিগেটিং ক্যারিয়ার পাথ্স ইন পাবলিক ফাইন্যান্স: এক্সপ্লোরিং অপরটিউনিটিজ এন্ড ভ্যাট এক্সারসাইজ এন্ড কাস্টম্স ডিউটি" শীর্ষক একটি সেমিনারের সফল আয়োজন করেছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আব্দুর রউফ। এই সেমিনারটি শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য জন্য পাবলিক ফাইন্যান্সে, বিশেষ করে কর ও কাস্টমস সম্পর্কিত কর্মজীবনের সুযোগ সম্পর্কে বিশেষজ্ঞ নির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহেতাব। বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান