ঘোড়াঘাটে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগ নেতা মাছুদ রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের বেলোয়া ফুটানি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাছুদ রানা দক্ষিণ দেবী পুর (বোগদা পাড়া) গ্রামের আদু মিয়ার ছেলে ও ৩ নম্বর সিংড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি।
জানা গেছে, গত ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে রোববার (২৫ মে) আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ