ডামুড্যায় ভূমি মেলা উপলক্ষে নামজারি ও ভূমি উন্নয়ন কর সেবা উদ্বোধন
শরীয়তপুরের ডামুড্যায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে নামজারি ও জমাখারিজ এবং ভূমি উন্নয়ন কর সেবা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- এ প্রতিবাদ্যের আলোকে রোববার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক এর সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বেগম সেতু।
এদিন সকাল ১০ টায় উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভূমি মেলা ২০২৫ এর ভুমি সংক্রান্ত সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বেগম সেতু বলেন, আজ ২৫ মে ২০২৫ থেকে আগামী ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা, নামজারি আবেদন, ভূমি সংক্রান্ত গণশুনানির মাধ্যমে তাৎক্ষণিক ভূমিসেবা প্রদানের চেষ্টা করব। আপনারা ভূমি সংক্রান্ত যে কোন সেবার জন্য উপজেলা ভূমি অফিসে মেলায় অংশ গ্রহণ করবেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পৌরসভা উপ-সহকারী ভুমি কর্মকর্তাসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের