ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে নিখোঁজের ২০ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৫ বিকাল ৫:৩২

নাটোরের গুরুদাসপুরে মাছ ধরতে নেমে আত্রাই শাখা নদীতে ডুবে নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল ৮ টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামের আত্রাই শাখা নদীর নির্মানাধীন পিপলা ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী। নিহত শিশু রুহান আলী পিপলা গ্রামের গোকুল প্রামানিকের ছেলে। সে পিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও স্থানীয় সুত্রে জানাযায়, গত শনিবার বেলা ১০ টার দিকে রুহান তার বাড়ির অদুরে আত্রাই শাখা নদীতে পিপলা ব্রীজের নিচে মাছ ধরতে যান। মাছ ধরার সময় প্রবল স্রোতে ডুবে যায় সে। স্রোতে শিশুটি ব্রীজের নিচে কচুরিপানার মধ্যে ঢুকে পড়ে। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। খবর দেন ফায়ার সার্ভিস ও পুলিশকে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে।

স্থানীয়ভাবে উদ্ধারে ব্যর্থ হয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে সংবাদ পাঠানো হয়। সংবাদ পেয়ে রাজশাহী থেকে বিকেলে ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যা পযর্ন্ত নিখোঁজ শিশুর কোন সন্ধ্যান না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে ফিরে যান ডুবুরীদল। রবিবার সকাল ৮ টার দিকে ব্রীজের নিচে কচুরিপানার মধ্যে শিশুটির মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। এঘটনায় শিশুটির পরিবারে হইছে শোকের মাতম।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির