মায়ের সাথে ঝগড়া, সালিসি বৈঠক চলকালে ঘরে ডুকে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা
নোয়াখালীর কবিরহাট পৌরসভায় মাকে মারধর ও মায়ের প্রতি অন্যায়ের অভিযোগে বসা সালিসি বৈঠক চলকালে বাকবিতন্ড চলাকালে রাগে খোবে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে ছেলে।
নিহত মোঃ আলা উদ্দিন (২৮) কবিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড ফতেজঙ্গপুর গ্রামের কেরামত আলি সওদাগর বাড়ির মৃত আবু তাহের এর ছেলে।এর আগে গতকাল শনিবার বিকাল পৌনে ৬টার দিকে নিজ ঘরের ভিতরে দরজা বন্ধ করে ঘরের ভুতুরের সাথে বউয়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে আলা উদ্দিন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলা উদ্দিন দীর্ঘদিন যাবত তার মায়ের সাথে অন্যায় অবিচার এমনকি মায়ের গায়ে হাততোলাসহ নানান অভিযোগের আলোকে শনিবার বিকালে সামাজিক ভাবে তার বাড়িতে একটি সালিসি বৈঠক বসে। এসময় উপস্থিত সকলে তার মায়ের পা ধরে ক্ষমা চাইতে বললে সেখানে পুনরায় মা ছেলের বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সবার সামনে তার মাকে কিলঘুসি মেরে সে সালিসি বৈঠকের শেষের দিকে নিজ ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনজুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিষয় নিয়ে একটি সালিসি বৈঠক চলাকালে রাগান্বিত হয়ে নিজ ঘরে ডুকে সে আত্নহত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি
কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক বৃক্ষরোপণ
গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা
৬১ বছরের পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির অবস্থান কর্মসূচি
মাগুরা সদরের উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল কবিরের বিদায় সংবর্ধনা
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ
লোডশেডিংয়ের কারণে শরণখোলায় চরম বরফ সংকট, ইলিশের ভরা মৌসুমে বিপাকে হাজারো জেলে।
পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন
সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে
পটুয়াখালীতে নতুন দুটি জাতের রসালো ফল তরমুজ চাষ: উপকূলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার
প্রায় দুই যুগ পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব
রাজারহাট খাদ্য গুদামে অনিয়ম,দুর্নীতি এবং ওসিএলএসডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন