রাজউক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: তদন্তে স্বচ্ছতা ও পদ্ধতিগত সিদ্ধান্তের প্রমাণ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন ৩/২–এর গুরুত্বপূর্ণ পদে কর্মরত অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ সম্প্রতি কিছু অভিযোগের মুখোমুখি হন। মূলত গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি বহুতল ভবনের নকশা অনুমোদন নিয়ে জমির দাগ নম্বর ও মালিকানা সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি তৈরি হলে এই অভিযোগ ওঠে।
প্রাথমিকভাবে অভিযোগে বলা হয়, জমির কাগজপত্র ও মালিকানার তথ্যের মাঝে গরমিল রয়েছে এবং সেটি উপেক্ষা করেই অনুমোদন দেওয়া হয়েছে। তবে রাজউকের পক্ষ থেকে গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে। তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, প্রকৌশলী শারমীন তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং কোনো ধরণের অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।
প্রকৌশলী শারমীন নিজেও অভিযোগগুলোর বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা তথ্যগতভাবে ভুল, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।" তিনি আরও জানান, একজন অথরাইজড অফিসার হিসেবে তিনি প্রতিটি ফাইল টেকনিক্যাল কমিটি ও মাঠপর্যায়ের পরিদর্শকদের মতামতের ভিত্তিতে খতিয়ে দেখেই সিদ্ধান্ত গ্রহণ করেন। অনুমোদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সরকার নির্ধারিত বিধি ও কাঠামোর আওতায় সম্পন্ন হয়।
শারমীন আশরাফ পাল্টা অভিযোগ করে বলেন, কিছু অসাধু গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন তাকে টার্গেট করেছে। "আমি কোনো ব্যক্তিগত স্বার্থে কাজ করি না, আমার লক্ষ্য শুধুমাত্র দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিয়মের কঠোর অনুসরণ," — বলেন তিনি।
রাজউকের অন্যান্য কর্মকর্তারাও বিষয়টি নিয়ে একমত পোষণ করেছেন। তারা জানান, ভবনের নকশা অনুমোদনের প্রক্রিয়া বহুমাত্রিক এবং বহু পর্যায়ের যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ফলে কোনো একক কর্মকর্তার একতরফা সিদ্ধান্ত কার্যকর হওয়ার সুযোগ নেই।
তদন্ত প্রতিবেদনেও উঠে এসেছে, সংশ্লিষ্ট বহুতল ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা রাজউকের নির্ধারিত নীতিমালা অনুসারেই হয়েছে। অনুমোদনের পুরো প্রক্রিয়া একটি সম্মিলিত সিদ্ধান্তের ফসল, যা প্রমাণ করে যে ব্যক্তিগতভাবে কেউ দায়িত্ব অতিক্রম করেননি।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব