অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম চবি শিবির নেতা সাঈদ বিন হাবিব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগে অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবীব। তিনি সিজিপিএ ৩.৬৮ পেয়ে এককভাবে বিভাগের শীর্ষস্থান অধিকার করেন।
রোবাবার (২৫ মে) রাতে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।সাঈদ ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার এই অসাধারণ কৃতিত্বে ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।
সফলতার অনুভূতি প্রকাশ করে সাঈদ বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমি এ সম্মান অর্জন করতে পেরেছি। আমার শ্রদ্ধেয় বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের পরামর্শ ও প্রিয়জনদের উৎসাহ আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সরকারি প্রতিষ্ঠান, যেখানে আমি স্বল্প খরচে লেখাপড়ার সুযোগ পেয়েছি। এর পেছনে রয়েছে দেশের সাধারণ মানুষের করের অর্থ। তাই আমি এই রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি দায়বদ্ধ। ভবিষ্যতে একজন সৎ, নিষ্ঠাবান ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে দেশসেবায় আত্মনিয়োগ করতে চাই।”
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বলেন, “সাঈদ একজন মেধাবী শিক্ষার্থী। আমরা সাংগঠনিক ব্যস্ততার মাঝেও তার পড়াশোনার সুযোগ করে দিয়েছি। তার কঠোর পরিশ্রমই আজকের এই সাফল্যের মূল চাবিকাঠি।”
উল্লেখ্য, ২০২৩ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে সাঈদ প্রথমে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পান এবং পরে সাহিত্য সম্পাদকের দায়িত্ব লাভ করেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?