ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২০


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:২৮

অটোভ্যানকে সাইড দিতে গিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়া গামী যাত্রীবাহী বাস খাদে পড়ে অটোভ্যান চালকসহ বাসে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন ।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীন ইসলাম পরিবহন (যাহার নং ঢাকা মেট্রো- ব-১৫-৪৭০৩) নামের বাসটি ঘটনাস্থলে পৌঁছলে একটি ব্যাটারী চালিত অটো ভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এছাড়াও আরও কমপক্ষে ১১জন পার্শ্ববতী হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। 
আহতদের মধ্যে অটোভ্যান চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগদিশপুর দারিয়া এলাকার সাহেব উদ্দীনের ছেলে মোঃ হারুনুর রশিদ (৪৮) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। 
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার