ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘খোলামেলা দৃশ্যে অভিনয় করছি বলে পাগল ভেবেছিল’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২৫ দুপুর ১০:৫৬

ওজন বৃদ্ধি হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী বিপাশা বসু। তাকে এই চেহারায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। কিন্তু ২০০৩ সালে ‘জিসম্‌’ ছবিতে বিপাশা আলোড়ন ফেলেছিলেন। তার সৌন্দর্য ও লাস্যময়ী চেহারায় কুপোকাত করেছিলেন অনুরাগীদের। সেই সময়ে এমন সাহসী চরিত্রে খুব কম অভিনেত্রীই কাজ করেছিলেন।
প্রথম দিকে এই ছবিতে কাজ করার অনুমতি ছিল না বিপাশার কাছেও। অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন ক্যারিয়ারের মধ্যসময়ে এসে এমন চরিত্রে অভিনয় করে নিজের বড় ক্ষতি করতে চলেছেন বিপাশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বলেন, ‘আমি তখন ক্যারিয়ারের মধ্যসময়ে। সকলে বলেছিল প্রাপ্তবয়স্ক ছবিতে এখন অভিনয় করা ঠিক হবে না। অনেকে বলেছিলেন,‘তথাকথিত হিন্দি ছবির অভিনেত্রীদের মতো হও তুমি। দর্শকের মনে জায়গা করে নিয়েছ তুমি ইতোমধ্যেই।’ সকলে আমাকে ‘জিসম্‌’ ছবিতে অভিনয় করতে নিষেধ করেছিলেন।’
কিন্তু বিপাশা কারও কথা শোনেননি। তার কথায়, ‘আমার ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন, আমি হয়ত পাগল হয়ে গেছি।’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে বিপাশার উষ্ণ রসায়ন ছিল সেই সময়ের চর্চিত বিষয়। অভিনেত্রী মনে করেন, এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল।
প্রাপ্তবয়স্ক ছবি হলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই ‘জিসম্‌’-এ অভিনয় করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বিপাশার ভাষ্যে, ‘এই ছবির পরে বিভিন্ন বিষয় পরিবর্তন হয়ে গেছে। মহিলারা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না— এই ধরনের ধারণা বদলে যায়। তাই এই ছবি অবশ্যই সেই সময়ে অনেক পরিবর্তন এনেছিল। খুব গুরুত্বপূর্ণ ছবি এটি।’

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক