ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭-৫-২০২৫ দুপুর ১২:৪১

 ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) ও মৃত ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। ২৬ মে দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। এসপি জানান, গত ২০ মে রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহণের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে আশুলিয়া, নরসিংহপুর ও বাইপাইল থেকে কিছু যাত্রী ওঠে। প্রায় ১০ নারীসহ ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশে থাকা আট থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়।  প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল লুট করে। তারা বাসটি ঘুরিয়ে ন সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২

দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ