চবিতে আবৃতি মঞ্চের আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের উদ্যোগে ১২৬তম নজরুল জন্মজয়ন্তী আয়োজিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল করিব ভবনের ২ নাম্বার গ্যালারিতে এ আয়োজন সম্পন্ন হয়।প্রফেসর ড. মাছুম আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী।
নিজ বক্তব্যে মুখ্য আলোচক ড. মোহাম্মদ শেখ সাদী বলেন, নজরুল যুগের সৃষ্টি নয় বরং তিনি যুগের স্রষ্টা। তার কবিতা সব প্রকার অনিয়ম, অকল্যাণ, অসত্যের প্রতিফলন। নজরুলের অমর কবিতা বিদ্রোহীর পঙক্তি। তার কবিতা ব্যক্তিমুক্তির চূড়ান্ত বার্তা।
চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও মননশীল সংগঠনগুলোর কার্যক্রমগুলোকে উৎসাহিত করছে।
তিনি আরো বলেন, নজরুল বাঙালি চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃটিশবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ জুলাই আন্দোলনে এর প্রতিফলন দেখা গেছে। নজরুলের লেখা বিশ্বে সাহিত্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে নজরুলের সাহিত্যকর্মের যথাযথ মান বজায় রেখে অনুবাদ করার আহ্বান জানিয়েছেন।
আবৃত্তি মঞ্চের সভাপতি তাসলিম হাসান বলেন, এই আয়োজন শুধু একটি দিনকে ঘিরে নয়, বরং নজরুলের আদর্শকে হৃদয়ে ধারণ করে প্রতিদিনের জীবনে তার চেতনা বাস্তবায়নের এক প্রচেষ্টা। আমরা যেন তার কবিতার মতোই বলিষ্ঠ, মানবিক ও মুক্তচিন্তার মানুষ হতে পারি—এই হোক আজকের অঙ্গীকার।
পরবর্তীতে আবৃত্তি মঞ্চের সদস্যদের অংশগ্রহণে নজরুলের গান, আবৃত্তি ও নাচ পরিবেশিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল আমন্ত্রিত সংগঠন অঙ্গন, চবি, বন্ধুসভা, রঁদেভূ শিল্পীগোষ্ঠী।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?