ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় উপজেলার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির পক্ষ থেকে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলনের সঞ্চালনা ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো: শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ।

কর্মী সভায় প্রধান অতিথি বলেন, 'বিগত সরকারের মত আমরা ফ্যাসিস্ট হবোনা। আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।' যেকোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি কর্মীদের প্রতি সোচ্চার থাকার আহ্বান করেন।

এ সময় উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, উপজেলা যুবদলের সদস্য-সচিব মোফাজ্জল হোসেন প্রধান মায়া, যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন খোকন, মাসুদ চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মফিদুল ইসলাম, সদস্য-সচিব আল রাজী রাজীব, উপজেলা কৃষক দলের আহবায়ক জুয়েল সরকার, সদস্য-সচিব নেওয়াজ শরিফ, যুগ্ম-আহবায়ক পারভেজ হাসান, তাঁতি দলের আহবায়ক রিপন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, সদস্য-সচিব আল মোবারসেল মোনয়ারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার