ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় রামনাবাদ নদীর উপর ব্রিজ এর দাবিতে মানববন্ধন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:২৮

দেশের দক্ষিণ জনপদের পটুয়াখালী জেলার বৃহত্তর ও গুরুত্বপূর্ণ গলাচিপা হরিদেবপুর রামনাবাদ নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে, সর্বস্তরের জনসাধারণের আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় জনগুরুত্বপূর্ণ  গলাচিপা খেয়াঘাট ও ফেরিঘাটের রাস্তায় শতশত নাগরিকদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল সহ ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সমাবেশে জানান গলাচিপা নদীতে ব্রিজ নির্মাণে বিগত সরকারের সময় একনেক সভায় অনুমোদিত হয়। যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া স্থান নির্বাচনের কারিগরি রিপোর্ট ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্ভে প্রতিবেদন থাকা সত্ত্বেও, সেতু নির্মাণে বিলম্ব হওয়ায় সরকার ও প্রশাসনের কাছে দ্রুত সেতু নির্মাণ বাস্তবায়নের স্বার্থে সর্বস্তরের নাগরিকদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ বরিশাল বিভাগীয় সংগঠক অধ্যাপক মোঃ শাহ আলম মিয়া। উপজেলা জামায়াতে ইসলামী আমির মোঃ জাকির হোসেন, পৌর বিএনপি'র সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর সোবহান, পৌর বিএনপি'র সাংগঠনিক জিয়াউর রহমান জিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, ছাত্রদের পরিষদের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ। এছাড়াও আরো উপস্থিত থাকেন গলাচিপা উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। এ সময় তারা গলাচিপা নদীর উপর সেতু নির্মাণের সমর্থন জানান। সেতুটি নির্মাণ হলে দক্ষিণ জনপদের রাঙ্গাবালী, গলাচিপা দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নতি সহ শিক্ষা, সড়ক পথে দ্রুত পরিবহন কৃষি পণ্য সরবরাহ, স্বাস্থ্য সেবা সহ অর্থনৈতিক অগ্রগতি বৃদ্ধি পাবে বলে জানান।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার