ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আশুলিয়ায় অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে পল্লী বিদ্যুতের অব্যবহৃত কাঠের খুঁটি


সফি সুমন, আশুলিয়া photo সফি সুমন, আশুলিয়া
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ২:১

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা শত শত কাঠের বিদ্যুৎ খুঁটি এখন অযত্ন, অবহেলা ও চুরির কবলে পড়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। চরম অব্যবস্থাপনা ও নজরদারির অভাবে এ খুঁটিগুলো এখন সরকারি সম্পদ থেকে পরিণত হয়েছে অনিয়ন্ত্রিত ঝুঁকিতে।
সরেজমিনে দেখা যায়, জামগড়া, বাইপাইল, পলাশবাড়ী, নিশ্চিন্তপুর, কবিরপুরসহ বিভিন্ন এলাকায় সড়কের ধারে, খোলা জমিতে ও বিদ্যুৎ অফিসের আশেপাশেই স্তূপ করে রাখা হয়েছে শত শত পুরনো কাঠের খুঁটি। দীর্ঘদিন রোদ-বৃষ্টি আর মাটির সংস্পর্শে পড়ে থাকায় খুঁটিগুলোতে ধরেছে ছত্রাক, নিচের অংশে শুরু হয়েছে পচন। অনেক খুঁটি মাটির সাথে মিশে যাচ্ছে, ব্যবহারযোগ্যতা হারাচ্ছে দ্রুত।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, খুঁটিগুলোর প্রতি কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় কিছু অসাধু ব্যক্তি এসব খুঁটি চুরি করে নিয়ে যাচ্ছেন। কেউ স-মিলে বিক্রি করছেন, কেউ আবার ছোট ছোট টুকরো করে দরজা, জানালা বা ঘরের আসবাবপত্র তৈরি করছেন।
একজন বাসিন্দা জানান, “রাতে কিংবা দুপুরে খালি সময়ে লোকজন ট্রাক বা ভ্যান নিয়ে এসে খুঁটি তুলে নিয়ে যায়। এগুলোর কোনো পাহারা নেই। অথচ এগুলো সরকারিভাবে বিক্রি করলে অনেক টাকা রাজস্ব আসতে পারত।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান লস্কর কে মুঠোফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
বিদ্যুৎ ও প্রশাসন বিশ্লেষকরা বলছেন, "রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর এই ধরনের অব্যবস্থাপনা শুধু আর্থিক ক্ষতির কারণই নয়, বরং এর মাধ্যমে জনগণের সম্পদের অপচয় হয় এবং অপরাধের সুযোগ বাড়ে। তাদের মতে, ব্যবহারের অনুপযুক্ত সরকারি সম্পদ দ্রুত নিলাম বা পুনর্ব্যবহারের মাধ্যমে ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।"
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় পেশাদারিত্বের অভাব, অযত্ন ও অবহেলার করুণ চিত্র ফুটে উঠেছে আশুলিয়ার এই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাঠের খুঁটিগুলোর ভাঙা চেহারায়। চুরি ঠেকানো, পুনঃব্যবহার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা রোধে দৃঢ় পদক্ষেপ না নিলে ক্ষতির পরিমাণ শুধু বাড়তেই থাকবে বৈকি, কমবে না।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ