ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী দলিল লেখক ও নকল নবীশদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৩:১১

 দিনাজপুরের ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী নকল নবীশ ও দলিল লেখকদের কাজের দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করতে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বুধবার ২৮শে মে বেলা ১২ঘটিকার সময়  ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে আয়োজিত এই কর্মশালায় অফিসের স্থায়ী কর্মচারী দলিল লেখক ও নকল নবিশরা অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ঘোড়াঘাট সাব রেজিস্ট্রী অফিসের সাব রেজিস্ট্রার কামরুন্নাহার দাপ্তরিক কার্যক্রম, দলিল নিবন্ধনের সঠিক পদ্ধতি, তথ্যের নির্ভুলতা রক্ষা, সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং জবাবদিহিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

 প্রশিক্ষণ কর্মশালায় ঘোড়াঘাট সাব রেজিস্ট্রী অফিসের নকল নবীশ  আমির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঘোড়াঘাট সাব- রেজিস্ট্রী অফিসের সহকারী মোছা:রুহিলা বেগম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরাম পুর সাব-রেজিস্ট্রী অফিসের সাব- রেজিস্ট্রার জনাব হিমেল বাহার সবুজ। তিনি বলেন, "বর্তমান সরকার নাগরিকসেবাকে সহজ ও কার্যকর করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই এই প্রশিক্ষণ কর্মশালা। সঠিক ও দক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব।"

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসের নকল নবীশ মোঃ আব্দুর রশীদ।তাঁরা বলেন, আধুনিক প্রযুক্তি ও নিয়মনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে অফিসের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা তাঁদের কাজের গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ