ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে ইউএনও'র প্রচেষ্টায় শিশুকে পরিবারে পূনঃএকীকরণ


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ৩:৫৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় এক শিশুর ঠাঁই মিলেছে পরিবারে। বুধবার বিকেলে এ তথ্য জানান সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস। তিনি বলেন, গত ২৪ মে চট্টগ্রামের বাঁশখালী থেকে ১৬ বছর বয়সী শিশু ফারজানা (ছদ্মনাম) প্রেমের টানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পশ্চিম গোপালনগর গ্রামের লিমনের (ছদ্মনাম) বাড়িতে চলে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও শিশুর সহায়তা ফোন নম্বর ১০৯৮ হেল্পলাইনের মাধ্যমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীকে বিষয়টি অবগত করলে শিশুটিকে উদ্ধার করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। পরবর্তীতে শিশুকে পরিবারে পূনঃএকীকরণের জন্য কেন্দ্র থেকে অভিভাবককে জানানো হয়। এরই ধারাবাহিকতায় ইউএনও'র প্রচেষ্টায় গত ২৫ মে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশুটির বাবা ও চাচার নিকট তাকে হস্তান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

​শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল

বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল

নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা

দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি

কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা

রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন

টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল