গুরুদাসপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নাটোরের গুরুদাসপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এর সভাপতিত্বে বুধবার (২৮ মে) বেলা ১২ টায় উপজেলা মিলনায়তন হল রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশিদ। এছাড়াও অন্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তানভীর রানা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, সাংবাদিক আলী আককাছ, কৃষকদের পক্ষে এল এস পি মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কৃষক, কৃষাণীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, উত্তম কৃষি চর্চায় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান, জমির মাটি পরিক্ষার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে ধারনা প্রদান এবং কৃষকদের করণীয় বর্ননা করেন। এছাড়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারনা প্রতিবেশী সকল কৃষকদের নিকট ছড়িয়ে দিতে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের প্রতি আহবান জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি