কারিগরি শিক্ষার গুরুত্ব ও বিটিআই-এর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কেরানিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে “বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং কারিগরি শিক্ষার প্রসারে বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট (বিটিআই)-এর ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব রিনাত ফৌজিয়া, উপজেলা নির্বাহী অফিসার, কেরানিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ মহসিনুল করিম (অবঃ), সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ, জনাব এ.কে.এম. নওশেরুল আলম, সিনিয়র জি.এম.,বসুন্ধরা ফাউন্ডেশন এবং জনাব কাজী মোঃ শওকত-উল ইসলাম, অধ্যক্ষ, বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাকির হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
বিশেষ অতিথি মেজর মোঃ মহসিনুল করিম (অবঃ) বলেন, “বসুন্ধরা গ্রুপ সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। বিটিআই এর একটি সফল উদাহরণ, যা দেশব্যাপী দক্ষ জনবল তৈরি করছে। জনাব করিম আরও বলেন যে, কেরানিগঞ্জ এলাকায় কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে অত্র এলাকার জীবন মানের উন্নয়নে বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট অংশিজন হতে চায়। এই বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।”
সেমিনারে জনাব কাজী মোঃ শওকত-উল ইসলাম, অধ্যক্ষ, বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, কর্মসংস্থানে এর অবদান এবং বিটিআই-এর প্রশিক্ষণ কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। বিটিআই নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলছে, যারা পরে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পখাতে কর্মসংস্থান পাচ্ছে।
জনাব এ.কে.এম. নওশেরুল আলম তার তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে যদি দক্ষতায় রূপান্তর করা না যায়, তবে তা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। অন্যদিকে, কারিগরি শিক্ষার মাধ্যমে এই তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আমরা একটি উৎপাদনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারি।”
সভাপতির বক্তব্যে জনাব মোঃ জাকির হোসেন মোল্লা বলেন, “কারিগরি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সহজেই স্বাবলম্বী হতে পারে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও বড় ধরনের অবদান রাখা সম্ভব।”
সেমিনারে কেরানীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এই সেমিনারের মাধ্যমে কেরানিগঞ্জে কারিগরি শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিটিআই-এর ভূমিকা আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন