ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ডিআইইউ শিক্ষার্থী বহিষ্কার


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ৪:৩৬

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১০৯তম ব্যাচের এক শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ওই শিক্ষার্থী নকলের সময় দায়িত্বরত পরীক্ষকের কাছে হাতেনাতে ধরা পড়েন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, গত ১৯ মে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ডিআইইউ সাংবাদিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় নকলবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন।

ঐ সময় উপাচার্য বলেন, “ডিআইইউ শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় কোনো ধরনের অনৈতিকতা একেবারেই বরদাশত করা হবে না।”

তখন তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শাখাকে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদেরও কঠোরভাবে নজরদারি বজায় রাখতে বলা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী নকলের মাধ্যমে মূল্যায়নে অংশ নিতে না পারে।”

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ