সন্দ্বীপে আনসার ভিডিপির ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরন
সন্দ্বীপ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর তাদের মাঝে সনদ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
হারামিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, কৃষি ব্যাংক ব্যবস্থাপক মুঃ আখতারুজ্জামান সুজন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার পাল। প্রশিক্ষণ শেষে ৩৫ জনকে সনদ ও ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল “ভিডিপি”। বাংলাদেশের প্রতিটি গ্রামে ৩২ জনের একটি পুরুষ ভিডিপি প্লাটুন এবং ৩২ জনের একটি মহিলা ভিডিপি প্লাটুন রয়েছে। প্রাথমিকভাবে ভিডিপি সদস্য-সদস্যারা ১০ দিনের গ্রাম/ওয়ার্ডভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরে তারা ২১ দিনের অস্ত্রসহ প্রশিক্ষণ গ্রহণ করেবে। তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান