শালিখায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন
" প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সি এন আর এস) এর আয়োজনে ও সুইডিশ দূতাবাস ঢাকা এর অর্থায়নে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আলী আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ শহিদুল ইসলাম, সাইট অফিসার বিফরআরএল প্রকল্প সি এন আর এস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চকলেট, জামায়াত নেতা মোঃ নায়েব আলী বিশ্বাস, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ নাজমুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, প্রকৃতির সাথে মানুষের প্রয়োজনীয়তা সম্প্রীতির। জীববৈচিত্র্য শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এটি আমাদের খাদ্য, ওষুধ, জীবনধারা এবং ভবিষ্যৎ প্রজন্মের টেকসই জীবিকার মূল ভিত্তি। এজন্য জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল