আশুলিয়ায় হঠাৎ করে বেড়ে চলেছে আবাসিক হোটেল, নেই পর্যটকদের আনাগোনা
ঢাকার উপকণ্ঠ আশুলিয়া, যা মূলত শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, এখানে হঠাৎ করেই ব্যপকহারে গড়ে উঠছে আবাসিক হোটেল। অথচ আশুলিয়া অঞ্চলে কোনো উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র বা ভ্রমণ আকর্ষণীয় স্থান নেই, যা পর্যটকদের নিয়মিত আনাগোনার জন্য উপযোগী হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ২০টিরও বেশি নতুন আবাসিক হোটেল গড়ে উঠেছে। বেশিরভাগ হোটেলই মূল সড়ক বা গলির ভেতরে গোপনভাবে পরিচালিত হচ্ছে। এদের অনেকেরই বৈধ কাগজপত্র বা ট্রেড লাইসেন্স নেই।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা আগে ভাবতাম এখানে হোটেল দরকার শ্রমিক বা ভাড়াটিয়াদের জন্য, কিন্তু যেভাবে আবাসিক হোটেল বেড়েছে, তাতে মনে হয় এগুলোর ব্যবহারে অন্য কোনো উদ্দেশ্যে আছে।"এ বিষয়ে আশুলিয়া থানার একজন কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি বলেন, "আমরা আগে পুরাতন কিছু হোটেলের কার্যক্রম মনিটরিং করেছি। যে হোটেলের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়েছি সেখানেই অভিযান পরিচালনা করেছি। নতুন করে কোনো অভিযোগ পেলে আমরা তৎক্ষনাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এলাকাবাসী মনে করছেন, আশুলিয়ার হোটেল ব্যবসার হঠাৎ এই প্রসার যৌন বাণিজ্যসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের আড়াল হতে পারে। স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এই প্রবণতা ভবিষ্যতে বড় ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি করতে পারে।আশুলিয়ার সাধারণ নাগরিক ও স্থানীয় পরিবারগুলো আবাসিক হোটেল ব্যবসার এমন অস্বাভাবিক বিস্তারে উদ্বিগ্ন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ