ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ঈদ যাত্রায় র‌্যাব-৬ এর বাড়তি নিরাপত্তা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ১:৩৯

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনাঞ্চলের মহাসড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৬ এর অধীনস্থ এলাকাসমূহে চেকপোস্ট, নিয়মিত টহল, রোবাস্ট পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 র‌্যাব সূত্র জানায়, বিশেষ করে ঢাকা-খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে ডাকাতি, ছিনতাই, চুরি, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত চেকপোস্ট স্থাপন ও বিশেষ টহল অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টা থেকে ভোর পর্যন্ত র‍্যাব-৬ এর বিভিন্ন জেলায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট স্থাপন করা হয়। একইসঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতাও চলমান রয়েছে। সম্প্রতি ডাকাতি, ছিনতাই বেড়েছে এবং ব্যবসায়ীরা গরু নিয়ে মহাসড়ক দিয়ে যাতায়াত করবে বিধায় তাদের নিরাপত্তা নিশ্চিতকরনেই সার্বক্ষনিক নজরদারি থাকবে। সাদা পোষাকে গোয়েন্দা তৎপরতাও চলমান থাকবে। চুরি ডাকাতি রোধে গোয়েন্দা তৎপরতা আরো শক্তিশালী করা হয়েছে। নতুন ও পুরাতন অপরাধিদের তালিকা করে নজরদারি রাখা হয়েছে।

র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) মুহাম্মদ শাহাদত হোসেন বলেন, র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় হাইওয়েতে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ চেকপোস্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। ঝুকিপূর্ন মহাসড়ক এবং এলাকায় বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র‍্যাব-৬ সদা প্রস্তুত রয়েছে।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১