ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

টানা বৃষ্টিতে বিপর্যস্ত বারহাট্টার জনজীবন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ৪:২৭

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নেত্রকোনার বারহাট্টা উপজেলা জুড়ে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।গত বৃহস্পতিবার ভোর রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়ে শুক্রবারও কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া অব্যাহত থাকায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলায় উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে, সীমিত হয়ে গেছে সাধারণ মানুষের চলাচল। টানা বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ইতোমধ্যে কিছু কিছু আমন ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার কৃষকরা।

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে অনেকেই প্রয়োজনীয় কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত থাকার কথা থাকলেও টানা বৃষ্টিতে সেই কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। উপজেলা জুড়ে বিভিন্নস্থানে বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের খবর পাওয়া গেছে। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে ব্যবসা-বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বৃহস্পতিবার সারাদিন ও রাত বিদ্যুৎ সম্পূর্ণ বন্ধ এবং শুক্রবার সকাল থেকে ঘন ঘন লোডশেডিং এ বিপাকে পড়েছেন উপজেলাবাসী।

উপজেলা সদরের গোপালপুর বাজারের টেইলর রতন খান, স্বদেশ সরকার, শ্রীবাস সরকারসহ কয়েকজনের সাথে কথা বললে তারা জানান,  আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কাস্টমারদের কাছ থেকে অনেক অর্ডার নিয়েছি কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে অধিকাংশ সময়েই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। এতে আমাদের কাজের বিঘ্ন ঘটছে, সময়মতো অর্ডার ডেলিভারি দিতে পারবো কি না? তা নিয়ে দুঃশ্চিতায় দিন কাটাচ্ছি।

কথা হয় বর্ষা বস্ত্র বিতানের লিটন দও, রাধা-গোবিন্দ বস্ত্রালয়ের বিপ্লব পাল, অসীম বস্ত্রালয়ের মাধব পালসহ কয়েকজন কাপড় দোকানের মালিকের সাথে তারা সকালের সময়কে জানান, ঈদ মৌসুমে আমরা অনেক টাকার পুঁজি খাটিয়ে নতুন নতুন কালেকশন তুলেছি। কিন্তু দিনের এই অবস্থার কারণে বাজারের লোকজনের সংখ্যা কমে গেছে। ঈদ কাছাকাছি সময়ে যে পরিমাণ ক্রেতা থাকার কথা সে তুলনায় প্রায় তিন ভাগের একভাগ ক্রেতাও আসছে না।  তাই দুঃশ্চিতায় আছি।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, 'টানা বৃষ্টি আরও দুই-তিন দিন অব্যাহত থাকলে মাঠের শাক-সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।'

তবে কেউ কেউ বলছেন, সাম্প্রতিক প্রচণ্ড তাপদাহের পর এই বৃষ্টি তাদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবুও দিনমজুর, শ্রমজীবী ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে। টানা বৃষ্টির এমন পরিস্থিতি ঈদপূর্ব প্রস্তুতি, কৃষিকাজ ও জনজীবনে যে নেতিবাচক প্রভাব ফেলছে, তা থেকে দ্রুত মুক্তি পেতে আবহাওয়ার উন্নতি কামনা করছেন সবাই।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা