নরসিংদীর সড়কপথে ময়লার ভাগাড় সরানোর অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে হাজারো মানুষ
নরসিংদী-মদনগঞ্জ সড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়ের তীব্র দুর্গন্ধে দীর্ঘদিন ধরে নাকাল ছিলেন স্থানীয় মানুষ। অবশেষে সেই ভোগান্তির অবসান ঘটাতে এগিয়ে এসেছে নরসিংদী পৌর প্রশাসন। জেলার স্থানীয় সরকার শাখার (ভারপ্রাপ্ত) উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে সবাই।
প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে রেলওয়ের ফাঁকা জমিতে বিভিন্ন সময়ে বর্জ্য ফেলা হত। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি যাত্রীদের চলাচলেও বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। আড়াইহাজার-মাধবদী হয়ে নরসিংদী শহরে ঢোকার পথে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছিল হাজারো মানুষকে।
অটোরিকশাচালক আব্দুর রহিম বলেন, “প্রতিদিন আড়াইহাজার থেকে শহরে যাত্রী নিয়ে আসতে গিয়ে দুর্গন্ধে আমাদের এবং যাত্রীদের প্রায়ই বমি ভাব হতো। এখন দেখছি প্রশাসন ময়লা সরানোর কাজ করছে। এতে আমাদের অনেক উপকার হচ্ছে।”
একইভাবে তামান্না আক্তার জানান, “প্রতিদিন হাসপাতালে যেতে হয়। ময়লার গন্ধে যাওয়া-আসা করা খুবই কষ্টকর হয়ে পড়েছিল। এখন পরিচ্ছন্নতা দেখে বেশ ভালো লাগছে।”
পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, “নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নির্দেশে জনগণের ভোগান্তি দূর করতে ময়লার ভাগাড় সরানোর কাজ শুরু করেছি। ইতিমধ্যে সড়কের বড় অংশের ময়লা অপসারণ শেষ হয়েছে। পুরোপুরি পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং চলছে।”
পৌরসভার এই উদ্যোগে নতুন আশার আলো দেখছেন নরসিংদীবাসী। ময়লার ভাগাড় সরানোর এই প্রচেষ্টা পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কে চলাচল সহজ ও নিরাপদ করে তুলছে। শিগগিরই পুরো এলাকাকে শতভাগ পরিচ্ছন্ন ঘোষণা করা হবে—এমনটাই আশা করছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied