ঘোড়াঘাটে মামলার বাদীর সাক্ষীকে অপহরন করে বেধড়ক মারধর
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি-জমা সংক্রান্ত মামলার স্বাক্ষীকে অপরহরণ করে মারধর করে সাক্ষী দেয়া থেকে বিরত রাখার জন্য সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অপচেষ্টা চালায় মামলার বিবাদীরা।এ সংক্রান্ত ঘটনাটি ঘটেছে গত (২৮ মে) বুধবার দুপুর ২ টায় উপজেলার পালশা ইউনিয়নের পালশা (ঢেউয়া)গ্রামে।
এবিষয়ে ওই মামলার অপহৃত সাক্ষী দিলবার রহমানের স্ত্রী শাহানাজ বেগম ৫ জনকে অভিযুক্ত করে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। দিলবার রহমানের স্ত্রী শাহানাজ বেগমের অভিযোগ সূত্রে জানাগেছে, তিনি জানান বিবাদীদের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল আমার চাচা শশুর আনিসুর মাষ্টারের স্ত্রী জয়গুন্নাহারের সাথে। বিবাদীগন এলাকার দূর্দান্ত ভূমি দস্যু হইতেছে। আমার চাচা শশুর আনিছুর রহমানের মৃত্যুর পর তারা তার জমি জোর পূর্বক দখল করে বেড়া নির্মাণ করে নেয়। এতে আমার চাচী শাশুড়ি জয়গুন নাহার বিবাদীদের বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার আমার স্বামী দিলবার রহমানকে সাক্ষী বানানো হয়। এ কারনে মামলার বিবাদীরা বিভিন্ন সময় আমার স্বামী দিলবর রহমানকে সাক্ষী না দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মে বুধবার বিবাদীরা দুপুর ২ টার সময় অন্যের জমিতে দিনমজুরির ধান কাটার সময় উপজেলার রানীগঞ্জ বাজারের মৃত মজিবর রহমান চৌধুরীর ছেলে মাহবুবুর রহমানের হুকুমে বিবাদীরা আমার স্বামী কে মারধর করে জোর করে দেশীয় অস্ত্র সস্ত্র সহ অপহরন করে নিয়ে আসে। মাহাবুবুর রহমানে ছোট ভাই মহিবুল ইসলাম চৌধুরী বাড়ির দোতালায় আটকে রেখে বেধড়ক মারধর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। এসময় দিলবার রহমানের স্ত্রী শাহানাজ বেগম ৯৯৯ এ পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে আমার স্বামী দিলবার রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে ওই মামলার অপহৃত সাক্ষী দিলবার রহমানের স্ত্রী শাহানাজ বেগম ৫ জনকে অভিযুক্ত করে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ