ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ৪:৪০

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মসজিদে চবি জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমীন, মেরিন সায়েন্স বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক জহুর আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চাকসুর পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিনসহ অন্যদের মধ্যে আহসান হাবীব, শাফায়াত হোসেন, মোহাম্মদ আরিফ, গোলাম কিবরিয়া, মোহাম্মদ ফাহাদ, শাকিল আহমেদ, মোহাম্মদ মাহফুজ, মাহিন জামান, সিয়াম, জাহিদ, আমান উদ্দিন, মাসুদ রানা, রাকিবুল কাদের নিয়ন, হাসিব বাবু, আল হাদি মুগ্ধ, রোকন উদ্দিন, আবু শাহাদাত লাবিদ, হুমায়ুন কবির, জামিল হোসেন ও তাওহীদ উল ইসলাম প্রমুখ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য