ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২১ বিকাল ৭:২৮

ভোলার লালমোহনে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায়  অভিযুক্ত রিপন ও তার বড় ভাই কামালসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই স্কুল ছাত্রীর বাবা মো. নাজিম।
অভিযোগ পেয়ে অপহরণকারী রিপনের বড় ভাই ও লালমোহন বাজারের মীম জুয়েলার্সের মালিক মো. কামাল উদ্দিনকে আটক করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরলক্ষী গ্রামের মো. নাজিম মাস্টারের মেয়ে লালমোহন পৌর শহরের একটি প্রাইভেট বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
রবিবার বিকালে ওই স্কুল ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় কামালের ভাই রিপন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারী রিপন ও ওই স্কুল ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে মো. কামাল হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত