কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ঘূর্ণিঝড় রিমালে কলাপাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টেউটিন বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ৩১ মে ২০২৫ইং তারিখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ২৪০ জন প্রত্যেককে দুই বান করে এ ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক এর পরিচালক ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান (সিআইপি) উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আলামীন, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো: মশিউর রহমান চমক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, জুম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রেনিং সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল কবির ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এফএভিপি মোহাম্মদ তরিকুল ইসলাম হিরন এবং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগের এফইও জনাব এস এম কবির হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন