বিএনপি অফিস ভাঙচুর মামলায় ইউপি সদস্য আটক
পটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য মো. নাসির উদ্দিন খাঁনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে মুরাদিয়ার বোর্ড অফিস বাজার থেকে তাঁকে আটক করা হয়েছে। নাসির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য।
প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি'র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে ৭ নভেম্বর মুরাদিয়ার বাসিন্দা মোঃ মোর্তজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাঁকে আটক করা হয়েছে।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন