পরিবেশের বিপর্যয় ঠেকাতে না পারলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবনাঃ মতিন সৈকত এআইপি
আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আজ রবিবার (১জুন) বিকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুরে বাংলাদেশ পরিবেশ স্কুলের উদ্যোগে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জাতীয় পরিবেশ পদক এবং জাতীয় কৃষি পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পরট্যান্ট পারসন (এআইপি) পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত।
তিনি বলেন 'পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে তারুণ্যের উদ্দাম শক্তিকে কাজে লাগাতে হবে। দেশের খাল-বিল,নদী নালা জলাশয় অক্ষুণ্ণ রাখতে হবে। ময়লা আবর্জনা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করে সিটিজেন ফার্টিলাইজার বা নাগরিক সার রুপান্তর করে কৃষি জমিতে হস্তান্তর করলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মাটির উর্বরতা বাড়বে। মাটি পানি বাতাস দূষণ মুক্ত থাকবে। নগর যেন নরকে পরিণত না হয়। পরিবেশের বিপর্যয় ঠেকাতে না পারলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবনা।' মানববন্ধনের আগে সিসিডিএ সমৃদ্ধি কর্মসূচির আওতায় দুই ব্যাচে পঞ্চাশ জন উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
এতে কিশোর তরুণ যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এবং পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়। বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী সঞ্জয় সাহা, উপজেলা সহকারী সমন্বয়কারী বিবেক দাস, দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষক মোঃ আবু মুছা, সিসিডিএ শাখা ব্যবস্থাপক মোঃ হাসান আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ