ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

গণস্বাস্থ্য কেন্দ্রে গরীব রোগীদের জন্য ৫০ লক্ষ টাকার অনুদান দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-৬-২০২৫ দুপুর ৩:৩১

সমাজের সুবিধাবঞ্চিত, গরীব ও অসহায় মানুষের জন্য স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্রকে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিল থেকে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২ জুন) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ্ উদ্দীন আহমেদ সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. মুহিব উল্লাহ খোন্দকার-এর হাতে এই চেক তুলে দেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার, সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো: আমজাদ হোসেন, এফএভিপি মো: সানাউর রশিদ (সাগর), এবং জনসংযোগ বিভাগের ইনচার্জ ও জেএভিপি কে. এম. হারুনুর রশীদ।

এ সময় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক বরাবরই সামাজিক দায়বদ্ধতা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন