ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সান্তাহার যৌথবাহিনীর অভিযান নারীসহ ৩জন গ্রেপ্তার হেরোইন উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২৫ বিকাল ৫:০

আদমদীঘির সান্তাহারে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রপ্তার করেছে। গত শনিবার (৩১মে)  দিবাগত রাতে সান্তাহার নতুন বাজার এলাকায় থেকে হেরোইন সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া সদরের নামাজগড় ট্রাকস্ট্যান্ড এলাকার রাজু শেখের স্ত্রী রুবি বেগম (৫০), সান্তাহার নতুন বাজার এলাকার হজরত আলী খানের ছেলে শাকিল (২২) ও একই এলাকার আশরাফুল ইসলাম সেন্টুর ছেলে আমির হামজা (২৫)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
জানাযায়, বগুড়ার দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন মুস্তাসিন এর নেতৃত্বে যৌথ বাহিনী সান্তাহার পৌরসভার নতুন বাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হজরত আলী খানের বসত বাড়িতে অভিযান চালান। এসময় মাদক কারবারি একাধিক মামলার আসামী হজরত আলী পালিয়ে গেলেও তার বসতবাড়ি থেকে উল্লেখিত নারীসহ তিনজন মাদক কারবারিকে আটক করেন। তাদের তল্লাশি করে গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারির মধ্যে রুবি বেগম ও শাকিলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরদিন রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা