ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, টাকায় শালিশে মিমাংসা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৩-৯-২০২১ রাত ৮:৩৪
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এক বাকপ্রতিবন্ধি যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর  আব্দুল আলী (৪০) নামক এক প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতীর বাড়ী  উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে।
 
রোববার (১২ সেপ্টেম্বর)  গভীর রাতে উভয়পক্ষের লোকজন অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি আপোষ মীমাংসা করেন।
 
পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, ভুক্তভোগী প্রতিবন্ধী মেয়েটির বাবা নেই। এলাকায় মানুষের বাড়িতে কাজ করে মা মেয়ে জীবিকা নির্বাহ করেন। মা বাড়িতে না থাকার সময় রোববার যোহরের নামাজের পর প্রতিবেশি মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলী (৪০) জোর করে মেয়েটির বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে আব্দুল আলী পালিয়ে যায়।
 
সালিশকারী তৈয়ব আলী জানান, ধর্ষনের বিষয়টি জানাজানি হলে ঘটনার রাতে সবার সম্মতিতে স্থানীয় গণ্যমান্য কয়েকজনকে নিয়ে বিষয়টি মীমাংসার অনুরোধ করলে আমরা মীমাংসা করে দিয়েছি।
 
তিনি আরও জানান, আমরা ওই এলাকার গণ্যমান্য কয়েকজন সালিশ করি, সেখানে উভয়পক্ষের লোকজন টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসার জন্য একমত হন। ঘটনাকারী আব্দুল আলী ৩-৪টি বিয়ে করেছে। অভিযুক্ত আব্দুল আলী নিজের দোষ অস্বীকার করেছে। তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে সাদা কাগজে ১০০ টাকার স্টাম্পে মেয়েটির ও বিচারকারীদের স্বাক্ষর রাখা হয়।
 
বাকপ্রতিবন্ধি যুবতীর মা জানান, আমার মেয়েকে ধর্ষণের ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।
 
কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় জানান, এ বিষয়ে কেউ আমাদের কাছে কোন অভিযোগ দেয় নি। ঘটনা জেনে ইতিমধ্যে সেখানে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যদি সত্যতা পায়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী