বালিয়াকান্দিতে পানির ট্যাংকি ভেঙ্গে পড়ে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাফেজিয়া মাদ্রাসার পানির ট্যাংকি ভেঙ্গে পড়ে কানিজ ফাতেমা (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে কালুখালী উপজেলার চর শ্রীপুর গ্রামের কাউসার সরদারের ছেলে। এসময় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের জসিমের মেয়ে মিম আক্তার (১৩) আহত হয়।
মঙ্গলবার ভোর ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার অজুখানায় এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার দুইজন ছাত্রী কানিজ ফাতেমা ও মিম আক্তার ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে ওযু খানায় যায়। পাশে থাকা পানির ট্যাংকি ভেঙে মাথার উপর পড়লে ঘটনাস্থলে কানিজ ফাতেমার মৃত্যু হয় ও মিম আক্তার আহত হয়। আহত মিম আক্তারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন । বিষয়টি বালিয়াকান্দি থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, এস আই মোঃ আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
Link Copied