ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

স্বনির্ভর বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিল


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৪:৩১

মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে দোয়া মাহফিল, আলোচনাসভা ও তোবারক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন)  দুপুর ২ টায় উপজেলার শান্তিপুর ঈদগাহ মাঠে চান্দহর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন মাস্টার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মহাসিন খান রিপনের সঞ্চালনায় ও সিংগাইর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য তকিবুর রহমান টুটুলের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনাসভা ও দোয়া মাহফিলে নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা ও মানিকগঞ্জ জেলা ছাত্রদল সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান খাজা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ড. মাসুদুর রহমান, সিংগাইর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়ন সহ-সভাপতি আজিজুল হক টিক্কা, সাবেক, সহ-সভাপতি  হিম্মত আলী, সহ-সভাপতি হুমায়ন কবির, জিয়া সৈনিক দল মানিকগঞ্জ জেলার সভাপতি নজরুল ইসলাম নাসির, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, চান্দহর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পান্নু, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সরদার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরম আলী, সহ ইউনিয়ন বিএনপি কৃষকদল, যুবদল, স্বেচ্চাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, পালপাড়া কেন্দ্রীয় মসজিদে ইমাম মাওলানা ইসমাইল। দোয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, তার ছেলে আরাফাত রহমান কোকো, সহধর্মিণী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্যলাভসহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক