চুরি ঠেকাতে আলোড়ন সৃষ্টি করেছে সতর্ক প্ল্যাটফর্ম
ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে প্রতিষ্ঠিত সতর্ক কোম্পানী অত্যাধুনিক, নিরাপদ ও উন্নত ডিজিটাল নিরাপত্তা সেবার আবির্ভাব ঘটিয়েছে। ২০ বছরের সাফল্যমণ্ডিত অভিজ্ঞতা ও তিন বছরের পরিশ্রমের ফলশ্রুতি হিসেবে দেশের ডিজিটাল সুরক্ষা প্রদানকারী একমাত্র সংস্থা এই সতর্ক, যা শীর্ষস্থানীয় স্মার্ট প্রযুক্তি ও সেবার মাধ্যমে সম্পত্তি সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সতর্ক প্ল্যাটফর্মের একগুচ্ছ সেবা কার্যকরভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড, পানির প্রবাহ বিপর্যয়সহ ব্যক্তি ব্যবহারকারীর হঠাৎ অসুস্থতা এবং ক্ষতি থেকে সার্বিক সুরক্ষা নিশ্চিত করে। বাংলাদেশের গতানুগতিক সমাধানের তুলনায় সতর্কের এই প্রযুক্তি বহু কার্যকর, সাশ্রয়ী ও নিরাপদ।
সতর্ক যে অ্যালার্ম ব্যবস্থা চালু করেছে, তার ফলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ব্যবহারকারী মোবাইল ডিভাইসে সতর্কতা সংকেত (এলার্ট) পেয়ে থাকেন। এতে করে তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে চুরি ও ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। এই ইন্ট্রুডার এলার্ম প্রযুক্তি ছাড়াও যেসব সরঞ্জাম ও ডিভাইস সতর্ক উদ্ভাবন করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল- ফায়ার ডিটেকশন, পানি-গ্যাস লিকেজ ডিটেকশন ও প্যানিক এলার্ম। এক প্ল্যাটফর্মে এত বহুমাত্রিক সেবা একীভূত করার কারণে সতর্ক একদম স্বতন্ত্র এবং আলাদা।
সতর্ক ফাউন্ডার, সিইও তাজবীর হোসেন আমাদেরকে সতর্কের পথচলা ও সরঞ্জামাদির বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করেন। তিনি অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা এবং ব্যবহারকারীদের সুরক্ষার দিকটি স্বতন্ত্রভাবে উল্লেখ করেন। তিনি বলেন- “সবচেয়ে বড় কথা, সতর্ক অ্যালার্ম বাংলাদেশে তৈরি প্ল্যাটফর্ম এবং আমাদের চৌকস টিমের মাধ্যমে এখানেই বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে।” কিভাবে সতর্কের পথচলা শুরু? উত্তরে তাজবীর জানান- “আমি হার্ডওয়্যার ডেভেলপমেন্ট জগতে প্রবেশ করি ২০১০ সালে, এর আগে কয়েক বছর ক্যামেরা ইকুইপমেন্ট প্রভৃতি আমদানী করে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করেছি। ২০১৬ সালে হলি আরটিজান হামলার পরে বাংলাদেশে বিশেষত ঢাকায় নিরাপত্তা সরঞ্জামের ব্যাপক চাহিদা জেগে ওঠে। ইউরোপীয় এবং আমেরিকান উন্নতমানের ডিভাইস ও ইন্টেগ্রেটেড সরঞ্জাম উপস্থাপন করা হয় সতর্ক ব্যানারে, মূলত এই প্রক্রিয়াটি পুরোদমে গতি পায় ২০২১ সালে। নিজস্ব ল্যাবে সম্পূর্ণ প্রস্তুতকৃত ও নকশাকৃত ৭৫% সুরক্ষা কম্পোনেন্টসহ সতর্ক পণ্যাবলী ইদানীং সবার দৃষ্টি কেড়েছে। সতর্কের ডিভাইস যদি ৫ বছর পরে নষ্ট হয়ে যায়, তবুও যে কোন কম্পোনেন্ট সাপোর্ট ল্যাব থেকে ঠিক করে দেওয়া যাবে।” তাজবীর হোসেন আরও বলেন- “বাংলাদেশের ইলেকট্রনিক্স ও সিকিউরিটি খাত একটা বিশাল ইন্ডাস্ট্রি বা শিল্পে রূপান্তরিত হতে পারে। সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ, যেমন- আমদানী শুল্ক ব্যাপক পরিসরে হ্রাস করা, সরকারী পৃষ্ঠপোষকতা বাড়ানো, ব্যবসা বান্ধব নীতিমালা প্রনয়ণ, নিম্নমানীয় চাইনিজ ডিভাইস বা পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা ও সময় উপযোগী রাষ্ট্রীয় প্রণোদনা চালু করলে এই শিল্প দারুণ বিকশিত হবে।”
প্রোডাক্ট ম্যানেজার ধ্রুব রায় শুভ জানান- “আমাদের ডিভাইসকে বলা যায় ২৪/৭ ভিত্তিক ডিজিটাল নিরাপত্তা গার্ড। এটি সিসিটিভির চেয়ে স্মার্ট, দ্রুত এবং ১০ গুণ অধিক নির্ভরযোগ্য।মোবাইল অ্যাপ ও কাস্টম প্যাকেজে সতর্ক প্রদত্ত নিরাপত্তা সেবা গ্রহণ করা যাবে। সেন্সরের মাধ্যমে তাৎক্ষণিক নোটিফিকেশন, দুর্বৃত্তের রিয়েল টাইম অবস্থান, সার্বক্ষণিক কল সেন্টার সেবা, স্মার্ট কন্ট্রোলিং, সহজ ইন্সটলেশন ও ইন্টিগ্রেশন প্রক্রিয়ার সমন্বয়ে পরিপূর্ণ নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা হয়েছে সতর্ক ডিভাইস। বিস্ময়করভাবে, প্যানেলের ব্যাটারী ব্যাকআপ ৩৬ ঘন্টা, যা আমাদের ল্যাবে পরীক্ষিত!”
বাংলাদেশে ইডিসিএল অফিস, জড়োয়া হাউজ, দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয় সহ বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ইতিমধ্যে সতর্কের প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরাপত্তা সেবা নিচ্ছে। সতর্ক প্রতিষ্ঠান দেশের সমস্ত আন্তর্জাতিক প্রদর্শনীতে ব্যাপকভাবে অংশ নিয়ে থাকে। সতর্কের সরঞ্জাম, ভিভাইস ও যাবতীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট, ফেসবুক পেজ ও হটলাইন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান