ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

"থানায় অবিযোগ করেও মিলছেনা প্রতিকার" হুমকির মুখে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পরিবার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৪:৫৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিবেশির বাড়ির পাকা সীমানা প্রাচীর ঘেঁষে অপরিকল্পিত পুকুর খননের ফলে সীমানা প্রাচীর ভেঙে পড়ার পাশাপাশি কোটি টাকা মূল্যের একটি পাকা ভবন ভাঙনের মুখে পড়ার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (৩০ মে) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। উল্টো প্রতিপক্ষের লোকজনের হুমকিতে অবরসরপ্রাপ্ত সেনা সদস্যের পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে।

ভুক্তভোগী পরিবারের থানায় দায়ের করা অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাইন উদ্দিন চার বছর আগে তাঁর বাড়ির সীমানায় একটি পাকা দেওয়াল (প্রাচীর) নির্মাণ করেন। বছর খানেক আগে সীমানা প্রাচীরের পাশ্ববর্তী জমির মালিক নাছির উদ্দিন তাঁর প্রাচীর ঘেঁষে পুকুর খনন করে। তিনি প্রতিবাদ করেন এবং সীমানা প্রাচীর থেকে অন্তত: ১০ ফুট দূরে পুকুর খনন করার অনুরোধ করেন। এতে তাঁর সীমানা প্রাচীর অনেকটা হুমকির মুখে পড়ে।

মাইন উদ্দিন অভিযোগ করেন, গত ৩০ মে প্রতিপক্ষ তাঁর সীমানা প্রাচীর ঘেঁসে অপরিকল্পিত পুকুর খনন করে। পুকুর পুণরায় খনন আরো গভীর করে খনন করেন। এতে তাঁর সীমানা প্রাচীরের একটি বিশাল অংশ ভেঙে পুকুরের মধ্যে পড়ে। এ পরিস্থিতিতে সীমানা প্রাচীর সরে যাওয়ায় প্রাচীরের ভেতরে তাঁর কোটি টাকা খরচ করে তৈরী করা নতুন পাকা ভবন বর্তমানে হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু নাছের বলেন, তিনি সেখানে দীর্ঘদিন ধরে মাছের খামারের ব্যবসা করছেন। তিনি খামার করার অনেক পরে মাইন উদ্দিন বাড়ির সীমানা প্রাচীর করেছেন। তিনি প্রাচীর নির্মাণ করার সময়ই পুকুরের কিনার ঘেঁষে প্রাচীর নির্মাণ করেছেন। তা ছাড়া তিনি প্রাচীরের ভেতরের অংশ খনন করে পাইপ বসিয়েছেন। এতে প্রাচীর ভেঙে তাঁদের খামারের পুকুরে পড়েছে। তিনি এখন বিষয়টি নিয়ে অপপ্রাচার চালাচ্ছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সীমানা প্রাচীর ঘেঁষে পুকুর খনন এবং পুকুরে প্রাচীর ভেঙে পড়ার ঘটনায় লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সত্যতা মিলেছে। এ বিষয়ে আদালতে একটি নন-এফআইআর প্রতিবেদন দাখিল করা হবে। আদালত পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক