ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ২:১১

নেত্রকোনার বারহাট্টায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তামাক বিরোধী টাস্কফোর্স কমিটির এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় (৪ জুন) বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের শুরুতেই তামাক বিরোধী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের আর্থিক পুরুষ্কার দেওয়া হয়।

পরিবর্তীতে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি  শামীমা আফরোজ মারলিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম গোলাম হোসাইন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক সহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেণ। এসময় তিনি তামাক চাষে কৃষককে নিরোৎসাহিত করা, স্কুল কলেজ, মাদ্রাসার আশপাশে দোকানপাট, বিড়ি, সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ, তামাক নিয়ন্ত্রণ আইন সংস্কার, আইনের যথাযত প্রয়োগসহ মসজিদের জুম্মার নামাজের খুৎবায় মুছল্লীদের ও শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাসম্বলীতে শিক্ষার্থীদের তামাকের ভয়াবহ ক্ষতিকারক দিক ও আইন বিষয়ক দিকগুলো সচেতনতায় তুলে ধরার আহবান জানান।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা