ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস সহ বাংলাদেশী শিল্পীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ৪:২৬

কাতারের রাজধানী দোহায় ঈদুল আজহা উপলক্ষে কাতারের ঈদের পরের দিন ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান মেগা কনসার্ট’। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত শিল্পী জেমস।

দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট’ এ আয়োজনের উদ্যোক্তা।

মঙ্গলবার দুপুরে দোহার বৈশাখী রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনসার্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্ণধার সোহরাব হোসেন সরকার।

সংবাদ সম্মেলনের সঞ্চালনায় ছিলেন কাতার প্রবাসী সাংবাদিক এম এ সালাম। উপস্থিত ছিলেন ওমাস ট্রেডিং এবং বৈশাখী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী গোলাম মোরশেদ, মোহাম্মদ মুন্না খান প্রমুখ।

দোহার সানাইয়া এলাকায় অবস্থিত এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে কনসার্টটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল ৩টায় গেট খোলা হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। কনসার্ট উপস্থাপনায় থাকছেন আরশিয়া আলম।

জেমসের পাশাপাশি মঞ্চ মাতাবেন  আরও একঝাঁক বাংলাদেশি তারকা। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা ববি হক, কন্ঠ শিল্পী আশিক, কন্ঠ শিল্পী রুকসার রহমান, কন্ঠ শিল্পী দুরদানা মেহরিন রিপা, ডান্স মাষ্টার ইউসুফ খানসহ আরও অনেকে।

কনসার্ট উপভোগের জন্য রাখা হয়েছে ভিভিআইপি, গোল্ড ও সিলভারসহ পাঁচ ধরনের টিকেট। ইতোমধ্যে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসব টিকেট বিক্রি শুরু হয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশি কাতার প্রবাসীদের মধ্যে ব্যাপক  উৎসাহ উদযাপনা দেখা গিয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই আয়োজন উপভোগ করবেন বলে প্রবাসীরা জানায়।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা