ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, গ্রেফতার ৫


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ৪:৫১

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতা'সহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া চারটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ৩ জুন মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আরো জানান, সোমবার সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হচ্ছেন, বারিশালের ইউসুফ জমাদ্দারের ছেলে মো. আব্দুল হাকিম, আমির হোসেনের ছেলে সোহাগ, আসাদ আলীর ছেলে রোমান, সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে আরিফ হোসেন। ৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মহাসড়কের মির্জাপুর উপজেলার পুস্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে থামিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে থাকা টহল পুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলিতে পুলিশের এক সদস্য গুলিবৃদ্ধ হন। এ ঘটনার পর ওই নারীর বড়বোন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২

দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ