ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে পিতার সামনেই বড় ভাইকে মারধর, ৯৫ হাজার টাকা ছিনতাই


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৪-৬-২০২৫ বিকাল ৫:২৮

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পিতার সামনেই বড় ভাইকে বেধড়ক মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনায় ছোট ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হামিদ প্রামাণিক ও তার দুই ছেলে মোঃ সোবহান মিয়া (৫০) ও জিয়াউর রহমানের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি আব্দুল হামিদের স্ত্রী মারা যাওয়ার পর থেকে ছোট ছেলে জিয়াউর রহমান জমি লিখে নেওয়ার জন্য বড় ভাই সোবহান মিয়াকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, জিয়াউর রহমান বড় ভাইয়ের দুই ছেলেকে উসকানি দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন।

এই বিষয়টি নিয়ে গত ২৯ মে সন্ধ্যা ৬টায় পিতা ও দুই ছেলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে আপোষ-মীমাংসার উদ্দেশ্যে উপস্থিত হন। কিন্তু সেখানে জিয়াউর রহমান বিচার না মেনে অফিস কক্ষ থেকে নিচে নেমে আসেন। পিতা ও বড় ভাইও তার পেছনে নামলে, নিচে নামার সঙ্গে সঙ্গেই পিতার সামনেই সোবহান মিয়াকে বেধড়ক মারধর করা হয়।

ভুক্তভোগী অভিযোগ করেছেন, এ সময় তার সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন কেড়ে নেয় জিয়াউর রহমান ও তার সহযোগীরা। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত সোবহান মিয়াকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সোবহান মিয়া বাদী হয়ে ছোট ভাই জিয়াউর রহমানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার