বারহাট্টায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
নেত্রকোনার বারহাট্টার দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কালাভাঙ্গা বিলে দিনব্যাপী অভিযান চালিয়ে আনুমানিক ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।উপজেলার আসমা ইউনিয়নের কালাভাঙ্গা বিলে মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে (৪ জুন) বুধবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আসমা ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, আমি আসমা ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় হঠাৎ দেখি কালাভাঙ্গা বিলে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার চলছে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে তার নেতৃত্বে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ আনুমানিক ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ। পরে সন্ধ্যায় জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খবিরুল আহসানের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে