ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৫-৬-২০২৫ দুপুর ১১:৫৬

মানিকগঞ্জের সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে মারধর ও ২ লাখ টাকা, স্বর্নালংকার লুটের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দহর ইউনিয়নের চর বার্তা এলাকায় বাবু মোল্লা নামে এক গরু ব্যবসায়ীর উপর এ হামলা চালায় স্থানীয় দুর্বৃত্তরা। এঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হন। এসময় নগদ ২ লাখ টাকা ও দেড় ভরি স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৯ টায় উপজেলার চান্দহর ইউনিয়নের চর বার্তা গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী বাবু মোল্লার চাচা মোঃ রোকন দেওয়ান একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের আতর আলী(৪৫), আবির(২২), দীন ইসলাম(৩০), নুর ইসলাম(২৫)।

ভুক্তভোগী বাবু মোল্লা জানান, গরু ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে সিরাজপুর হাটে যাচ্ছিলেন। চর বার্তা গ্রামের একটি নির্জন রাস্তায় পৌঁছালে পেয়ারা বাগানে লুকিয়ে থাকা দুর্বৃত্ত আতর আলী, আবির, দীন ইসলাম, নুর ইসলাম তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই বাবু মোল্লাকে দেশীয় অস্ত্র ও লাঠি/বাশ দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং তার লুঙ্গীর কোচরে থাকা দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। বাবু মোল্লা চিৎকার করলে বাবু মোল্লার স্ত্রী ছুটে আসে।তাকেও মারধর করে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় বাবু মোল্লার স্ত্রীর গলায় থাকা দেড় ভরি ওজনের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবু মোল্লা বাড়ী ফিরলেও স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ওই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান