ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে দাউদকান্দিতে খাল-নদী রক্ষার অঙ্গীকার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৫-৬-২০২৫ দুপুর ১২:১

‘আমার দেশ, আমার পরিবেশ – রাখবো সুস্থ, সুন্দর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দাউদকান্দির গৌরীপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি।

৫ জুন বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পরিবেশ স্কুলের উদ্যোগে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালাডুমুর নদী ও মাইথারকান্দি খালের মোহনায় ময়লার ভাগাড় এলাকায় আয়োজন করা হয় আলোচনা সভা ও মানববন্ধনের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ স্কুলের প্রতিষ্ঠাতা, জাতীয় পরিবেশ ও কৃষি পদকপ্রাপ্ত এআইপি অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন, “খাল নদী জলাশয় রক্ষার আহ্বান, ময়লার ভাগাড় হবে ফুলের বাগান। পরিবেশ দূষণের প্রভাব অনেক সময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। এজন্য সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “গৌরীপুর বাজারের ময়লার ভাগাড় সরিয়ে খাল ও নদী বাঁচাতে হবে।”

সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও ক্রীড়াবিদ মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ হানিফ খান, কবি মোঃ ওয়াহিদুজ্জামান, মিজানুর রহমান তালুকদার, অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা ভুইঁয়া, কবি খন্দকার আল-মামুন, সাবেক সেনা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্বপনসহ স্থানীয় শিক্ষক, সমাজকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।

অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে সবাই পরিবেশ রক্ষায় একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার