ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঈদে শিক্ষার্থীদের জন্য থাকছে চবি শিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৫ দুপুর ৪:১৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের ২য় দিন মধ্যাহ্নভোজের আয়োজন করছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৪ জুন) রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শাখা ছাত্রশিবির।

ঈদের দ্বিতীয় দিন  দুপুর ২ টায় এ আয়োজন করবে শাখা শিবির। মুসলিম শিক্ষার্থীদের জন্য সোহরাওয়ার্দী হল (ছাত্রদের জন্য) ও শামসুন্নাহার হল (ছাত্রীদের জন্য) এবং অমুসলিম শিক্ষার্থীদের জন্য অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল (ছাত্রদের জন্য) ও বেগম ফয়জুন্নেছা হলে (ছাত্রীদের জন্য) এ আয়োজন করবে ছাত্রশিবির।

এ বিষয়ে এক  আবাসিক শিক্ষার্থী বলেন,"শিবিরের এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়। শিক্ষার্থীদের কথা ভেবে এর আগেও এমন উদ্যোগ তারা নিয়েছে।ভবিষ্যতে এমন মহৎ কাজ যেন ধারাবাহিক থাকে।"

বিশ্ববিদ্যালয় এ.এফ.রহমান হল সভাপতি মোনায়েম শরীফ বলেন,"ঈদের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আয়োজন থাকবে। পরেরদিন আমরা আয়োজন করছি শিক্ষার্থীদের নিয়ে।  এবারের ঈদের খুশি ভাগাভাগি করি একসাথে। একে অপরের সাথে ঈদের খুশি ভাগ করে পরিবার থেকে দূরে থাকা আমরা সবাই একটা পরিবার বনে যাই এই ঈদে।"

 শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন," যারা ক্যাম্পাসে থাকবে,তাদের  জন্যই এ আয়োজন। ক্যাম্পাসের ভাইদের সাথে ঈদের আনন্দ বিনিময়, একইসাথে আড্ডা— ইসলামী ছাত্রশিবিরের ঐতিহ্যের অংশ। প্রতিবছরের ন্যায় এবছরও আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ঈদের ২য় দিন ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি।"

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য