ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২৫ দুপুর ৪:২০

 আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আসা ১.৫ মিলিয়ন মুসল্লি।

এ বছর পবিত্র হজ ঘিরে সৌদি সরকার নিয়েছেন অত্যাধুনিক সব ব্যবস্থা। তীব্র গরম থেকে বাঁচতে কৃত্তিম বৃষ্টির পানি ছিটানো, পান করার জন্য মসজিদে নামিরার পাশে অসংখ্য কলের ব্যবস্থা, নিরাপত্তা জোরদারসহ কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভির ব্যবস্থাপনা। বিশ্বের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে ৩৫ টি ভাষায় হজের খুতবার অনুবাদের ব্যবস্থাও করেছে সৌদি সরকার।

মসজিদ এ নামিরা থেকে হজের খুতবা দিচ্ছেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ, খুতবার পরই বিশ্ববাসীর কল্যাণ কামনা করে দোয়া করেন। বিশ্বের ৩৫ টি ভাষার মানুষের জন্য তা অনুবাদ সরাসরি প্রচার করছে সৌদি কতৃপক্ষ, বাংলায় খুতবার অনুবাদ করছেন ড. আ ফ ম ওয়াহিদুল আলম এর নেতৃত্বে মক্কার উম্মুল খোরা বিশ্ব বিদ্যালয়ের অধ্যয়ন রত বাংলাদেশী চারজন ছাত্র। 

আরাফাতে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন সবাই। এরপর রওনা হবেন মুযদালিফার উদ্দেশ্যে। যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে।

আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন, যেদিন হজরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন। আর এ ময়দানেই নবীজি হিজরতের দশম বছরে উপস্থিত লাখো সাহাবির সামনে দিয়েছিলেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ, যেখানে তুলে ধরেন মানবাধিকার, নারীর অধিকার, জীবন-মর্যাদা ও ইসলামি ভ্রাতৃত্বের ঘোষণা।
 
 আজকের এ পবিত্র দিনে তওবা, কান্না-কাটি আর দোয়ার মধ্য দিয়ে কাটাচ্ছেন হাজিরা। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউবা দু'হাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। 
আজ সূর্যাস্ত পর্যন্ত হাজিরা দোয়া ইস্তিগফারে অবস্থান করবেন ঐতিহাসিক আরাফার ময়দানে।  এরপর রওনা হবেন মুযদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন।

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত