লন্ডন প্রবাসী মাওলানা মুমিনুল ইসলাম ফারুকীর উদ্যোগে ত্রাণ বিতরণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামের লন্ডন প্রবাসী মাওলানা মুমিনুল ইসলাম ফারুকীর জাকাত ও দরিদ্র তহবিল থেকে অসহায়, দরিদ্র, সনাতন ধর্মাবলম্বীসহ ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়াস্থ গ্রামের বাড়িতে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন। আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ইউপি আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিন আহমেদ, কাজী রমিজ উদ্দিন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিম উদ্দিন, শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আতিকুল ইসলাম, সমাজসেবক বাবু কালা চান, সাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকীর ভাই মাওলানা মুজিরুল ইসলাম ও ক্বারী আব্দুশ শহীদ, হোমিও ডা ওলিউর রহমান প্রমুখ।
এ সময় ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল, নগদ টাকা এবং ৩টি পরিবারে ঢেউটিন ও ৭টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied