ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে চবি শিবিরের ব্যতিক্রমী মধ্যাহ্নভোজের আয়োজন


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২৫ দুপুর ১:৩০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে  ঈদের দ্বিতীয় দিন শিক্ষার্থীদের জন্য আয়োজিত হলো এক ব্যতিক্রমী মধ্যাহ্নভোজ অনুষ্ঠান। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

আজ ঈদের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের চারটি হলে ৭০০ জনের জন্য এই আয়োজন করা হয়।

ঈদের ত্যাগ ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয় মুসলিম ও অমুসলিম—উভয় শিক্ষার্থীদের জন্য। মুসলিম ছাত্রদের জন্য সোহরাওয়ার্দী হলে, অমুসলিম ছাত্রদের জন্য অতীশ দীপঙ্কর হলে, মুসলিম ছাত্রীদের জন্য শামসুন্নাহার হলে এবং অমুসলিম ছাত্রীদের জন্য নবাব ফয়জুন্নেছা হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনেক শিক্ষার্থী ঈদের ছুটিতে বাড়ি যেতে না পারায় তারা যেন নিজেদের একা না ভাবেন এবং ক্যাম্পাসেও ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এ আয়োজন। দিনভর চলা ভোজে কোরবানির মাংস দিয়ে প্রস্তুতকৃত খাবার পরিবেশন করা হয়।

চবি শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন,"আমরা প্রতিবছরই ঈদ উপলক্ষে ভোজের আয়োজন করলেও এবার আনুষ্ঠানিকভাবে ছাত্রশিবিরের ব্যানারে প্রথমবার আয়োজন করেছি। প্রায় ৭০০ জন শিক্ষার্থীর জন্য আমরা খাবারের ব্যবস্থা করি। ঈদের দিন ও পরদিন যারা ক্যাম্পাসে অবস্থান করেছে, তাদের জন্য আনন্দদায়ক মুহূর্ত উপহার দিতেই আমাদের এই প্রচেষ্টা। শুধু ক্যাম্পাস নয়, পাশ্ববর্তী এলাকার মানুষকেও কোরবানির মাংস উপহার দিয়েছি।"*

মধ্যাহ্নভোজে অংশ নেওয়া শিক্ষার্থীরাও জানান, এই আয়োজন ছিল অত্যন্ত আনন্দদায়ক ও মানবিক।

মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন বলেন, "ক্যাম্পাসে আমার প্রথম ঈদ। এমন আয়োজন পাব ভাবিনি। ডাইনিং বন্ধ থাকায় চিন্তায় ছিলাম, কোথায় খাব। চবি শিবিরের এই আয়োজন সত্যিই মন ছুঁয়ে গেছে।"

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ পারভেজ বলেন,"চবিতে এটাই আমার তৃতীয় ঈদ, তবে এবারকারটা একেবারেই ব্যতিক্রম। প্রশাসনের বাইরে কোনো সংগঠন এত বড় পরিসরে ভোজ আয়োজন করেছে, এটা আমি এই প্রথম দেখলাম। শিবিরের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।"

চবি শিবির নেতৃবৃন্দ জানিয়েছেন, ঈদ কেবল ব্যক্তিগত উৎসব নয়, বরং সমাজের সকল মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা দেয়। কোরবানির মূল বার্তা আত্মত্যাগ ও সহানুভূতি, যা ভবিষ্যতেও বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চায় তারা।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য